পেজওয়ালায় নতুন অ্যাকাউন্ট খুলবেন যেভাবে
যে ফেসবুক আইডি দিয়ে আপনার পেজ চালান, সেটা ফোনে বা কম্পিউটারে লগইন করা রাখুন। পেজে আপনার পুরো অ্যাক্সেস (Admin) থাকতে হবে। আলাদা পাসওয়ার্ড লাগবে না — আপনার ফেসবুক পাসওয়ার্ড আমরা কখনো দেখি না।
ছবিতে হলুদ গোল দাগ দেওয়া জায়গায় চাপবেন — নম্বর মিলিয়ে।
ক. পেজওয়ালায়
1pagewala.com/register খুলে নীল “ফেসবুক দিয়ে শুরু করুন” বোতামে চাপুন। ফেসবুক খুলবে।
খ. ফেসবুকে
1নীল “Continue as …” বোতামে চাপুন। নিজের নাম না দেখালে নিচের “Log in to another account” চাপুন।
2যে পেজে AI চালাতে চান, সেটায় টিক দিন।
3নিচের নীল “Continue” বোতামে চাপুন।
4“Review” পাতায় নিচের নীল “Save” বোতামে চাপুন। এগুলো ছাড়া AI মেসেজের উত্তর দিতে পারবে না।
5শেষে নীল “Got it” চাপুন। আপনি পেজওয়ালায় ফিরে আসবেন।
গ. আবার পেজওয়ালায়
1৩টা ছোট ধাপ শেষ করুন: পণ্য, ডেলিভারি-পেমেন্ট, আর AI টেস্ট। তারপর সবুজ “আমার পেজে চালু করুন” চাপুন — তখন থেকে ১৪ দিন ফ্রি।
চালু করার আগে AI আপনার পেজে কোনো কাস্টমারকে উত্তর দেবে না। মাঝপথে বন্ধ করলেও সমস্যা নেই — আবার লগইন করলে যেখানে ছিলেন সেখান থেকে শুরু হবে।
আগে সুযোগ পেতে যোগাযোগ করুন →আটকে গেছেন?
কোন ধাপে আটকেছেন লিখে পাঠান — স্ক্রিনশট দিলে আরও দ্রুত সাহায্য করতে পারব।